ঢাকা, ৬ জুলাই ২০২৫: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সতর্ক করে বলেছেন, সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে। রোববার (৬ জুলাই) ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতে পারি। পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় দেশ স্বাধীনের পর থেকে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। ৫০ বছরেও এ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী সম্পর্ক ও পররাষ্ট্রনীতিও পরিবর্তিত হয়। তাই আমাদের ঐক্যের ক্ষেত্রে একমত হতে হবে, কোন কোন বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব।” নুর আরও উল্লেখ করেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা ঠেকাতে সবাইকে স্পষ্ট অবস্থান নিতে হবে। অন্যথায় তারা বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।” সংলাপে জাতীয় ঐক্য ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং দেশের স্থিতিশীলতার জন্য ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থানের আশঙ্কা : নুরুল হক নুর
Written by DhakaGate Desk জুলাই ০৬, ২০২৫ 0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন