গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে মামলা

 গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এই মামলার আবেদন করেন গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ।

তানভীর সিরাজ বলেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম না জেনে ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।” তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই দলের নির্দেশনা অনুযায়ী তিনি মামলার আবেদন করেছেন।

মামলার আইনজীবী এডভোকেট সিদ্দিকুর রহমান জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়েছেন এবং তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi