যুবকরাই আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে: মিয়া গোলাম পরওয়ার

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করবে। রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, “জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে। আমরা আশা করি, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।”

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট আলোচনা সভা, যুব র‌্যালি, সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi