ছাত্রশিবিরের কার্যক্রম ‘মানুষ তৈরির প্রজেক্ট’: জাহিদুল ইসলাম

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সংগঠনটির কার্যক্রমকে ‘মানুষ তৈরির প্রজেক্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘কেউ যদি এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি।’

রোববার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের কার্যক্রমের মাত্র ৫-১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল রয়েছে। বাকি ৯০ শতাংশ কাজই ব্যক্তি গঠনের জন্য। এই নীতি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা (হার্ড ও সফট স্কিল) এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কনসেপ্ট হলো, ছাত্রশিবিরের সদস্য শুধু ভালো ছাত্রই হবে না, বরং পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে।’

শিবির সভাপতির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ছাত্রশিবিরের মূল লক্ষ্য হলো নৈতিক ও দক্ষ মানুষ গড়ে তোলা, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi