Home
রাজনীতি
ব্যবসায়ী চাঁদ সোহাগ হত্যার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি ছাত্রদল নেতার
ব্যবসায়ী চাঁদ সোহাগ হত্যার ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি ছাত্রদল নেতার
Written by DhakaGate Desk জুলাই ১১, ২০২৫ 0
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির চকবাজারে ব্যবসায়ী চাঁদ সোহাগের হত্যার ঘটনায় দায়ী প্রত্যেকের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই।শুক্রবার (১১ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি লেখেন, “চকবাজারের খুনের ঘটনায় দায়ী প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না।” তিনি আরও বলেন, “খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভিকটিম পরিবারকে আইনি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে হবে।” অপরাধীদের প্রশ্রয় না দেওয়ার বিষয়ে তিনি বলেন, “বিএনপি ও বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি-সংশ্লিষ্ট যারা আছেন, আপনারা কেউ কোনো ধরনের অপরাধীকে প্রশ্রয় দেবেন না। দলীয় পরিচয়ের আড়ালে যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চায়, আমরা তাদের প্রতিহত করব।”
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন