সকারি চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত চার দফা দাবির ভিত্তিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সারা দেশে সমন্বিতভাবে অনলাইন ও অফলাইনে জনসংযোগ কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার (৫ জুলাই) এই কর্মসূচি ব্যাপকভাবে পালিত হয়।
এর আগের দিন বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ প্রত্যাহারের আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “শুক্রবার আমরা চার দফা দাবির ভিত্তিতে সারা দেশে সমন্বিতভাবে অনলাইন ও অফলাইনে জনসংযোগ কর্মসূচি চালাবো। শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হবে। রোববার (৭ জুলাই) সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে ধর্মঘট পালন করা হবে।”

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন