
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।
আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী, এই মাসের মধ্যে একটি সনদ তৈরি করতে পারব। প্রতিদিনই উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এগুলো তাড়াহুড়োর বিষয় নয়, নির্দিষ্ট শব্দ ও বাক্য বিবেচনা করে এগোচ্ছি। রাজনৈতিক দলগুলো আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে আলোচনা করে এগিয়ে যাচ্ছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন