চরমোনাই পীরের দরবারে এনসিপি নেতারা

সোমবার (১৪ জুলাই) রাতে এনসিপির নেতারা চরমোনাই দরবার শরিফ পরিদর্শন করেন।

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। এরই অংশ হিসেবে তারা চরমোনাই দরবার শরিফ পরিদর্শন করেছেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধিদল বরিশালের চরমোনাই পীরের দরবার শরিফে পৌঁছালে তাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতারা।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi