জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার গোপালগঞ্জের পৌর পার্কে এক পথসভায় বলেছেন, “আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা যদি এখানে ঘোষণা দিই, সারা বাংলাদেশ গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিচ্ছি।” এই পথসভার আগে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটে।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, “কোন সাহসে বাধা দিয়েছে? কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রয় নিয়ে আছে? কারা তাদের আশ্রয় দিচ্ছে? দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে আমরা আবার গোপালগঞ্জে আসব। নিজ হাতে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশা আল্লাহ।”
সমাবেশ শেষে মুজিববাদীদের আস্তানা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীরা স্লোগান দেন। তবে সমাবেশ শেষে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন