জাতীয় পার্টির তিন সিনিয়র নেতাকে অব্যাহতি


জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে পার্টির প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক এবং সদস্য সচিবদের মতবিনিময় সভায় উল্লিখিত তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়। এই সভায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮ জুন অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায়ও তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বসম্মতিক্রমে তাঁদের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই প্রেক্ষাপটে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। এই আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।


0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi