সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিপু গ্রেফতার

রাজধানীর সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা পুলিশ। রোববার (২০ জুলাই ২০২৫) ভোর ৬টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় লিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যাচেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi