সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে পৌঁছেছেন আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

উদ্যানে প্রবেশের সময় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত ডা. শফিকুর রহমান হাসিমুখে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি ছাড়াও দলের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত রয়েছেন। দুপুর ২টায় আমিরের সভাপতিত্বে সমাবেশ শুরু হবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সমাবেশস্থলে পৌঁছান।

প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Designed by OddThemes | Distributed by Gooyaabi