নরসিংদীতে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির। তাকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মনির হোসেন বলেন, "কারখানায় হামলার সঙ্গে ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরউজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন